খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৫৬
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে জল্লা ব্রিজের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীয়াবাদ গোলচত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপিসহ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর আলম (নুর আজ্জমের) নেতৃত্বে ১৫ শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মলাই মিয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বাকী ও মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সুহেলসহ স্থানীয় নেতারা।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে প্রতিবছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।