পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৫১
পীরগঞ্জে বিশেষে অভিযানে আওয়ামী লীগের ২ জনকে আটক করেছে পুলিশ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী (৩৫) এবং দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা (৩৯)।
রিগান আলী উপজেলার জগথা এমপিপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। অন্যদিকে জুয়েল রানা নানুহার গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট পালনকে কেন্দ্র করে পীরগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে।