দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬ রাত ০৬:৩৮:৪৭
দৌলতপুরে রাতের আঁধারে কৃষকের দুই বিঘা জমির পাট গাছ কেটে দেওয়ার অভিযোগ
জানা গেছে, উপজেলার দৌলতখালী পোস্ট অফিসপাড়া মাঠে কৃষক শাহাজাদার দুই বিঘা জমিতে আবাদ করা পাট গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী শাহাজাদা জানান, প্রতিদিনের মতো শনিবার বিকেলে তিনি তার পাটক্ষেত দেখে বাড়ি ফিরে আসেন। তখন জমির পাট গাছ স্বাভাবিক অবস্থায় ছিল। রবিবার (১৪ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে মাঠে গিয়ে তিনি দেখতে পান, তার দুই বিঘা জমির অধিকাংশ পাট গাছ কেটে ফেলা হয়েছে।
তিনি বলেন, “আমার ধারণা, গ্রামের কয়েকজনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় কৃষক শাহাজাদার প্রায় এক লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।