কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬ দুপুর ১২:২৯:৫৩
ডাসারে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন কীর্তন অনুষ্ঠিত
মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর শশিকর গ্রামে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চারদিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয় কানাই লাল সরকার এবং স্বর্গীয় সাবিত্রী রানী সরকারের আত্মার চিরশান্তি কামনায় এই ধর্মীয় উৎসবের আয়োজন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শুভ্র সরকার। এবং অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন পূরবী সরকার প্রধান শিক্ষক (শিক্ষা প্রতিষ্ঠানের নাম)। ১২ জুন শনিবার দিন ব্যাপি বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতিতে এই মহতি অনুষ্ঠান গভীর রাতে এসে সফল সমাপনী ঘটেছে।
স্বর্গীয় কানাই লাল সরকারের বাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ডঃ শুভ্র সরকারের স্বর্গীয় পিতা-মাতার স্মরণে তৃতীয় বার্ষিকী আয়োজন। গত চারদিন ধরে উৎসব প্রাঙ্গণে নামকীর্ত্তন, ধর্মীয় আলোচনা, ও আরতির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত কীর্তনীয়া দল এই সংকীর্ত্তনে অংশ নেন, যাদের সুমধুর হরিনাম সুধায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানের সমাপনী দিনে আজ সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এই ধর্মীয় উৎসবে যোগ দেন। হরিনাম সংকীর্ত্তন শেষে উপস্থিত সকল ভক্ত ও দর্শনার্থীদের মাঝে পরম তৃপ্তিতে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক পূরবী সরকার জানান, "পিতা-মাতার আত্মার শান্তির উদ্দেশ্যে এবং জগতের সকল জীবের মঙ্গল কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত চারদিন ধরে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলেছে।
চারদিন ব্যাপী এই আধ্যাত্মিক মিলনমেলা ডাসার এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক পরম শান্তি ও উৎসবের আমেজ সৃষ্টি করেছে।