রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৩:১৮:৩৭
সীমান্ত হত্যা বন্ধ করতে হলে বিজিবিকে শক্তিশালী করতে হবে: নাসির উদ্দিন
সীমান্ত হত্যা বন্ধ করতে হলে আমাদের কে আগে বিজিবি কে শক্তিশালী করতে হবে যদি আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি কে শক্তিশালী করতে পারি, তাহলে ভারত থেকে যে অনু প্রবেশের চেষ্টা, সীমান্তে নির্বিচারে বাংলাদেশের মানুষকে হত্যা, তাহলে আমরা এটা বন্ধ করতে পারব বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রানাঘাটের হাতীবান্ধায় উপজেলা, দইখাওয়া আমজোল এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি এ সব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, "সীমান্ত নির্বিচারে একের পর এক হত্যা করে যাচ্ছে ভারতীয় বিএসএফ। আমরা সীমান্তে কোন সহিংসতা চাই না , আমরা সীমান্তে হত্যাকান্ড বন্ধ চাই, শান্ত সময়কালীন বাংলাদেশের বর্ডারে যে হত্যাকান্ড হয় তা বাংলাদেশে অন্যতম যা জঘন্যতম।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। তিনি বলেন, ‘তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনসহ আবাসন সুবিধা দেয়া হবে।’
এনসিপি-ঢাকা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ লালমাহাট জেলার এনসিপির নেতাকর্মীরা ।