মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬ রাত ০৮:৪৬:৫২
মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
অভিযোগে আব্দুল হান্নান শেখ জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে টাকিয়ারকুল এলাকার ইমলাক শেখ, ইখলাস শেখ, তাদের পিতা আবু বক্কর শেখ, টুটুল ফকির, রবি ফকির ও মিরাজ ফকিরসহ কয়েকজন শুক্রবার বিকেল ৫টার দিকে তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তিনি ও তার কয়েকজন স্বজন আহত হন। প্রাণরক্ষার্থে তারা ঘটনাস্থল ত্যাগ করলে অভিযুক্তরা তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করা হয়।
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আব্দুল হান্নান শেখ, লিসিনা বেগম, আজিজুল শেখ ও হাজেরা বেগম বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত ইমলাক শেখ ও ইখলাস শেখের মা এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বলেন, “জমিজমা নিয়ে কোনো বিরোধ নেই। বাড়িঘর ভাঙচুর বা লুটপাটের ঘটনাও ঘটেনি। বরং আমার বয়োবৃদ্ধ স্বামী আবু বক্কর শেখকে মারধর করা হয়েছে।”
এ বিষয়ে মোল্লাহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই নিজেদের দাবির পক্ষে অবস্থান নিয়েছে। ফলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।