নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ রাত ১১:১৮:০৮
আবারও নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা
সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে।
এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।
এর আগে হবিগঞ্জে প্রথমবার ও দ্বিতীয়বার ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরবিরুদ্ধে অভিযোগ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।