ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ০৬:১৪:০০
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারিসহ গ্রেফতার ৩
পুলিশ সূত্রে জানা যায়, সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২) ধারায় দায়ের করা ছাতক থানার মামলা নং-১৯(৫)২৬, জিআর-১৩৫/২৬-এর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— এমদাদ (২৮), পিতা আব্দুল হক, গ্রাম বুরাইরগাঁও এবং জাহেদ মিয়া (৩৯), পিতা মো. সুনাহর আলী, গ্রাম গোবিন্দনগর। তারা উভয়েই গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বাসিন্দা।
অভিযানে আরও গ্রেফতার করা হয় পারিবারিক জারী-০৪/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আলী হোসেনকে। তিনি দক্ষিণ গণেশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, অনলাইনভিত্তিক অবৈধ জুয়ার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে ছাতক থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার কর্মকর্তা মো. মিজানুর রহমান তালুকদার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।