মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ সকাল ১০:২৬:৫৬
মৌলভীবাজারে শহীদদের শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়, প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও মৌলভীবাজার তিন (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসেরর হমান।
এর পর জেলা পরিষদ প্রশাসক ভিপিি মজানুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন, বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার পৌরসভার প্রশাসক, পৌর কর্মচারী ফেডারেশন, উপজেলা পরিষদ, যুবদল, মহিলাদলসহ বিভিন œরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।