গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬ বিকাল ০৪:৫২:২৮
গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মহাসড়কে স্বল্প সময়ের জন্য অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত সরে যান বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “একটি ঝটিকা মিছিল হয়েছে। বিষয়টি আমরা অনুসন্ধান করছি। যেহেতু এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচি, তাই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”