পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৮:২৫
ভাঙ্গুড়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাবনা ভাঙ্গুড়া উপজেলা-এ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, ভাঙ্গুড়া থানা-র অফিসার ইনচার্জ মো. সাকিউল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা এবং মৎস্য কর্মকর্তা আলী আজমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা।
সভায় বক্তারা চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।
এ সময় আসন্ন বিভিন্ন উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।