দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬ রাত ০৮:১০:১০
টাঙ্গাইলে চেক ডিজঅনার মামলায় আসামির এক বছরের কারাদণ্ড, সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা
আদালত সূত্রে জানা যায়, মামলাটি এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত। মামলার বাদী মো. রাজিব ভূইয়া, পিতা হাজী খোরশেদ ভূইয়া, সাং- ডুবাইল, ডাকঘর জামুর্কী, উপজেলা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। অপরদিকে আসামি আরিফ মিয়া, পিতা সাত্তার খাঁন, সাং- শান্তিনগর, ডাকঘর তামাবিল, উপজেলা গোয়াইনঘাট, জেলা সিলেট।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে আসামি আরিফ মিয়া বাদীর কাছ থেকে ৩৪ লাখ টাকা ধার নেন। পরে পাওনা টাকা পরিশোধের জন্য তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড, তামাবিল শাখার একটি চেক প্রদান করেন। তবে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে সেটি ডিজঅনার হয়।
এ ঘটনায় ১২ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ করেননি। পরে বাদী মো. রাজিব ভূইয়া টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি সিআর ৭০৬/২৩ এবং দায়রা নং- ১৬২১/২৫ হিসেবে বিচারাধীন ছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।