সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১৯ মে ২০২৬ সকাল ১১:২৮:৩৪
সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার
সিরাজগঞ্জ সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার করেছে র্যাব। নারী মাদক সরবরাহকারী রেহেনা(৩৫) রাজশাহী জেলার মোস্তফা হোসের স্ত্রী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তরে বগুড়া থেকে ঢাকাগামী রোডের সিএনজি স্ট্যান্ডের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।