বাবুল আকতার ভাংগুড়া উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৬:১২
ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে উপজেলার বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে চর-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাশাপাশি বালিকা দলের ম্যাচে ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে উপজেলা পর্যায় থেকে বিজয়ী দু'টি দলই জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।