মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:৫৪
শ্রীমঙ্গলে পুলিশের হাতে চোর চক্রের ২ সদস্য আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে আন্তঃজেলার চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মেশিনের মোল্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল ভোরে আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে লোহার মূল্যবান মোল্ড চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৬ এপ্রিল দিন ও রাতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার দিকনির্দেশনায় এবং সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিতাই মালাকার (২৮) ও মিলন শেখ (৩৮)কে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।