কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০৭:০৪
কসবা রাইতলা বিলে প্রশাসনের অভিযান, অচল ২ ড্রেজার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাইতলা বিলে অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবির।
এ সময় রাইতলা বিলে চলমান দুটি ড্রেজার মেশিন অচল করে দেওয়া হয় এবং কয়েকশত ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন চলছিল, যা স্থানীয় ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিষয়টি আমলে নিয়ে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফসলি জমি রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।