ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০২:৫২:৪০
খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
খুলনা মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর দুজন মারাত্মক আহত হয়েছেন। নিহত ব্যাক্তি আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মটর সাইকেল ড্রাইভার ছিলেন ।
বুধবার (২০ মে) সকাল সোয়া নয়টায় দিকে এই মার্মান্তিক দূর্ঘটনা ঘটে ।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ সত্যতা নিশ্চিত করেন ।
প্রত্যক্ষদর্শিতা জানান, খুলনা গামী একটি প্লাটিনা মটর সাইকেল (খুলনা মেট্রো-হ ১৩-৮৮৮৫) যোগে তিন আরোহী খুলনা মোংলা মহাসড়কের চুল কাঠির ভট্ট বালিয়াঘাটা পৌছালে অপরের দিক থেকে আসা মোংলাগামী (রংপুর-ট ১১-০৩৯৫) নম্বর সম্বলিত ট্রাক ওভার টেকিং এর সময় মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষে মটরসাইকেল পুরোপুরি ট্রাকের নিচে চলে যাওয়ায় ঘটনাস্থলে মোটরসাইকেল ড্রাইভার আব্দুল কাদেরের মৃত্যু হয় । অপর যাত্রী দুজনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে ।