তাপস দে আকাশ, চট্টগ্রাম
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:৩৪
চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে বাস ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত
চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে বাস ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার ইস্পাহানি চেকপোস্টে কর্মরত থাকা অবস্থায় ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টাকালে একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
আল আমিন ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত ও এক সন্তানের জনক।
সিএমপি পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।