খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৪:৫২:০১
খাগড়াছড়ি পৌরসভায় অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
আজ সকালে খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
কর্মশালায় খাগড়াছড়ি পৌর এলাকার বিদ্যমান অবকাঠামো, যান চলাচল ব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে সমন্বিত মহাপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।