মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ রাত ০৭:০৭:০৩
টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে জিআর চাল বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে বরাদ্দ বিনামূল্যের জিআর চাল বিতরণ করা হয়েছে।
৫ই জুলাই রবিবার টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে মানবিক এই সহায়তা কার্যক্রমে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে মোট ২৫০ টি পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ধীরে ধীরে তার দেওয়া নির্বাচনী অঙ্গীকারের অনেক কিছুই বাস্তবায়ন করেছেন দেশের সাধারণ মানুষ ও গরীব-অসহায়দের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড ইতোমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে।
সুবিধাভোগীরা সুবিধা পাওয়া শুরু করেছে। আগামীর একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার আগামীতে আরো যা যা করা প্রয়োজন তার সবই করবে ইনশাল্লাহ। তাই বর্তমান সরকারকে সকল ধরণের সহযোগিতা করার আহ্বান জানান তারা।