কালিয়া (নড়াইল) উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬ সকাল ১০:৫৮:৪৮
নড়াইলে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু
নড়াইলে ভায়ের মেয়ের বিবাহ অনুষ্টানের গেটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নকুল মল্লিক (৫২)নামে এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম সতীশ চন্দ্র মল্লিক।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানাগেছে, সদর উপজেলার মুশুড়ি গ্রামের নকুল কুমার মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ে বর্ণা রানী মল্লিকের বিবাহ অনুষ্ঠান চলছিলো। শুক্রবার রাত সাড়ে৮টার দিকে বর পক্ষের লোকজন আসলে নকুল কুমার মল্লিকসহ অন্যরা গেটে বরকে মিষ্টি খাওয়ানোর জন্য আসেন। এসময় গেটের বিদ্যুতে তার থেকে অসবাধান বসত নকুল কুমার মল্লিক বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা: লিপিকা রাণী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতারে আনার আগেই তার মৃত্যু হয়েছে।