নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ রাত ০৭:০৪:৪৯
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশী কার্যালয়ের একটি লিভিং রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম নলেন ধর (৩৮)। তিনি ভারতীয় নাগরিক।
ওসি আরিফুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়া-আসার সময় হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’
নরেনের কিভাবে মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে বিনা বা লাশের শরীরে আঘাতের চিহ্ন বা সন্দেহজনক আলামত পাওয়া গেছে কি না, সেসব বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
জানা গেছে, নরেনের পিতার নাম রাম নিওয়াস। তিনি হারিয়ানার চন্ডিগড়ের বাসিন্দা।