নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৬:২৭
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের পুষ্পস্তবক অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাপূর্ব রাত ১২টা ১ মিনিটে এ শ্রদ্ধা নিবেদনে তার সঙ্গে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা আক্তার।
এসময় তারা ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন।