হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ বিকাল ০৩:৪৮:৫২
জামালগঞ্জে ১ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
জামালগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার রাজাবাঁজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি জমির উদ্দিন (৫০)। তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের রাজাবাঁজ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজাবাঁজ গ্রামের জমির উদ্দিনের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ১ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী জানান, গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।