মো.মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪২:৩৩
সাধারণ শ্রমিক পুলিশকে টার্গেট করতে পারেনা: উপ-পুলিশ কমিশনার
সাধারণ শ্রমিকদের সাথে পুলিশের সম্পর্ক কখনই খারাপ না। সাধারণ শ্রমিকরা পুলিশকে টার্গেট করবে এটা আমি বিশ্বাস করিনা। কিছু দুষ্কৃতি কারী আছে তারা এমনটা করেছে।সাধারণ শ্রমিকরা কোন ভাবেই যেন আক্রান্ত না হয় তারা যেন শান্তি পূর্ণ ভাবে বের হয়ে যেতে পারেন আমরা কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রমিক আন্দোলন চলাকালীন সময় মহানগরীর নাওজোড় এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন,গাজীপুর
মেট্রোপলিটন (জিএমপি) ডিবি দক্ষিণ এর উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদ হোসেন।
তিনি বলেন,আজ সাধারণ শ্রমিকদের উপস্থিতি রাস্তায় খুবই কম ছিলো। আমরা ধরে নিচ্ছি সাধারণ শ্রমিকরা তাদের দাবি মেনে নিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ন্যুনতম মজুরী নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই আন্দোলনের সাথে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা আছে কিনা যাচাই-বাছাই করছি।
তিনি আরও বলেন, যেখানেই রাস্তা ব্লোকেড হচ্ছে নাশকতা হচ্ছে আমরা ক্লিয়ার করেছি। কিছু শ্রমিক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাস্তায় আগুন দিয়েছিলো আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। আজ সকালে যেসব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তারা শৃঙ্খলভাবে যাচ্ছিলো। খুব বেশি শ্রমিক রাস্তায় ছিলোনা।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন,তাদের অন্য কোন মতলব আছে কিনা তা আমরা যাচাই-বাছাই করে দেখছি। যেখানেই অন্য কোন মতলব আছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। নিয়মিত মামলা রুজু করছি গ্রেফতার করছি। সাধারণ শ্রমিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মাস শেষ নতুন বেতন যেটা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর থেকে পাওয়া শুরু করবে শ্রমিকরা। তিনি বলেন,অনেক শ্রমিক আমাদের কাছে বলেছে তারা কাজ করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বভাবিক থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং যেখানে ঝামেলা হচ্ছে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিচ্ছি।