মো. রমিম সরদার কালিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ রাত ০৬:০৪:৫০
টিকটক নিয়ে দাম্পত্য কলহ: লোহাগড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
সোমবার (১৫ জুন) রাতে চরদিঘলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে। নিহত সুমনা ফেরদৌসী (৩৬) ছিলেন লিমনের দ্বিতীয় স্ত্রী। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, সুমনা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিয়মিত ভিডিও পোস্ট করতেন। এ ছাড়া বিভিন্ন পুরুষের সঙ্গে ছবি ও ভিডিও আদান-প্রদানকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো।
অভিযোগ রয়েছে, সোমবার সকালে দাম্পত্য কলহের একপর্যায়ে লিমন মল্লিক স্ত্রী সুমনাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর উদ্দেশ্যে মরদেহ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে চলে যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন লিমন। নিহতের পরিবারের সদস্যদের নারায়ণগঞ্জে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।