শাহপরান, কসবা, আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ১০:৫৫:০৭
আখাউড়া যৌতুকের দাবিতে চুল কেটে স্ত্রীকে নির্যাতন: স্বামী গ্রেফতার
যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে দ্বীন ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর, চুল কেটে রক্তাক্ত জখমসহ শারীরিক নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে অভিযুক্ত দ্বীন ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান গ্রেফতারকৃত দ্বীন ইসলাম আখাউড়ার রামধননগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।