শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৭ মে ২০২৬ সকাল ০৯:৩৮:০২
কসবায় ২৪ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭মে) সকালে কসবা পৌরসভার তালতলা নিতাই-নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কসবা থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কসবা-সৈয়দাবাদ সড়কের কাশেম মাস্টারের বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় দুইজনকে পলাতক আসামি করা হয়েছে। তারা হলেন— কসব উপজেলার বাদৈর পশ্চিমপাড়ার মৃত সুধন মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪০) এবং গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামুড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আবুল কালাম প্রকাশ কালু (৩৭)।
এ ঘটনায় কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে।