গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১৭:২০
গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
নাটোরের গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে মেসার্স সিদ্দিকুর রহমান শাহ নামে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাচকৈড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম এবং বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে অন্যত্র পাচারের অভিযোগে ডিলারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ ও সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।