ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৬:৪৭
বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন
বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক) মহাসিন আলী রাজু প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক আনোয়ার হোসেনকে (দৈনিক ইনকিলাব) সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক রবিউল হাসানকে (দৈনিক স্বদেশ প্রতিদিন ও ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন কিবরিয়া (দৈনিক এদিনের বগুড়া জেলা প্রতিনিধি ও চ্যানেল এস টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ (দৈনিক সরেজমিন বার্তা), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মণ্ডল (যমুনা প্রতিদিন ও জয়যুগান্তরের বগুড়া প্রতিনিধি), দপ্তর সম্পাদক এনামুল হক (চাঁদনী বাজারের ভ্রাম্যমাণ প্রতিনিধি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার (জয়যুগান্তর ধুনট প্রতিনিধি ), প্রচার সম্পাদক মারুফ হাসান (আজকের বাংলাদেশ)।