নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ রাত ১০:১০:১০
আগামীকাল থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু
আগামীকাল শনিবার থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল খোলা রাখার কথা ছিল। তবে আজ শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ মে থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
২৮ মে দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে। এ উপলক্ষে সরকারি অফিস–আদালত রোববার (২৪ মে) থেকে সাত দিনের ছুটি শুরু হচ্ছে।