নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৭:৩৮
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০৪৪ শিশু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁয়িড়েছে ৮৮৭ জনে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মারা গেছে ৯৮৬ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ২ জন ঢাকায় ও ১ জনের সিলেটে মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ১ হাজার ৪৪ শিশু আক্রান্ত হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৮০। আর সন্দেহজনক হামের আক্রান্ত ৯৬৪ শিশু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭।
তবে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ রোগী।
অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।