নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৬:৫৬
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, মোট ৪০৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮২ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩০ হাজার ২১৯ জন।
এর আগে, গতকাল ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল।