নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:১২
ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলা ইরানের যুদ্ধের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক
চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘শত্রু দেশগুলো বিভেদ তৈরির
চেষ্টা করছে।
তিনি আরো বলেন, ‘অন্যকোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার
জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এ নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের
কোনো বিরোধ রয়েছে। যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে
ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।’
মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার
আহ্বান জানিয়ে বলেন, ‘ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে
তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।’
তথ্যসূত্র: আলজাজিরা