নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০:৫৭
ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার
ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র।
৫ এপ্রিল রোববার সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন সেনা কর্মকর্তা।
৩ এপ্রিল শুক্রবার সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। আজ রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই দুই ক্রুকে উদ্ধারে সেখানে নজরদারি বিমান উড়ানো শুরু করে মার্কিনিরা। এ ছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।
বিমানের এই ক্রুকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল ইরান। তারা বলেছিল, যে বা যারা মার্কিন বিমান সেনাকে ধরতে পারবে তাদের ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।