নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫০:২৩
ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ব্যবহার করে গাছ বিক্রি, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ব্যবহার করে কথিত অনুমোদনপত্র দেখিয়ে সড়কের পাশের ব্যক্তিমালিকানাধীন গাছ বিক্রির অভিযোগ উঠেছে শশীদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম সাব্বির ওরফে মালুর বিরুদ্ধে।
কোনো সরকারি টেন্ডার বা প্রশাসনিক অনুমোদন ছাড়াই ইউএনওর অনুমোদনের কথা বলে স্থানীয় দুই ব্যক্তির কাছে প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকায় গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, কুমিল্লা-মিরপুর হাইওয়ের ফাঁড়ি সড়ক হিসেবে পরিচিত চান্দলা টানাব্রিজ থেকে মন্দভাগ বাজার সংযোগ সড়কের সংস্কারকাজ চলছে। সড়কের সোল্ডার নির্মাণের জন্য পাশের খাল থেকে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার কাজ করা হচ্ছে। এ কাজে সড়কের পাশের গাছগুলো বাধা হয়ে দাঁড়ালে নিজ নিজ মালিকানাধীন জমির গাছ কাটতে গিয়ে বাধার মুখে পড়েন স্থানীয় জমির মালিকরা।