আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬ রাত ০৬:৫২:১৩
জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫, গ্রেফতার ১
উত্তর জার্মানির স্টাডে শহরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পুলিশের বরাত দিয়ে সোমবার (২৯ জুন) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইউরো নিউজ।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে তিনি মৃত্যুর সঠিক সংখ্যা বা অন্য কোনো বিস্তারিত তথ্য জানাননি।
তদন্তকারীরা প্রাথমিকভাবে হামলার প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেননি।
বর্তমানে ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উপস্থিত রয়েছেন।
সূত্র: ইউরো নিউজ