জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:০৩
ভোররাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৫ নভেম্বর বুধবার ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানিয়েছেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।