নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ সকাল ১০:০০:৩৩
ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার হিজবুল্লাহ’র
সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা এক বিবৃতিতে ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেছেন। বিবৃতিতে গোষ্ঠীটি বলে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছে গোষ্ঠীটি।
বলা হয়, “ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার
নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই
আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের
গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের
প্রয়োগ ঘটিয়েছি।”
বাংলাদেশ সময় ২ মার্চ সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের
অঞ্চল লক্ষ্য করে রকেট ছোড়া হয় লেবানন থেকে। এর পরপরই হামলার জন্য হিজবুল্লাকে দায়ী
করে সংবাদ প্রকাশ করে ইসরায়েলি সংবাদামাধ্যমগুলো।
২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এই প্রথম লেবানন থেকে
রকেট ছোড়া হলো ইসরায়েলে। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে কঠোর নিন্দা
করেছেন। তিনি আরও বলেছেন, এই হামলা লেবানন এবং দেশটির জনগণের নিরাপত্তাকে আরও বেশি
সংকটের মুখে ফেলেছে।
সূত্র : আলজাজিরা