নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ জুন ২০২৬ দুপুর ১২:০১:৫৮
পবিত্র মহররমের শুরুতে খামেনির জানাজা ও দাফন: ইরান
আগামী জুনের মাঝামাঝি সময়ে আরবি ক্যালেন্ডারের প্রথম মাস পবিত্র মহররমের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
তেহরানের ডেপুটি মেয়র তাভাকোলিজাদেহ জানিয়েছেন, সর্বোচ্চ নেতার বিদায়ের জন্য ৩ দিনের সর্বজনীন জানাজা ও শোকসভার পরিকল্পনা করা হয়েছে।
তাভাকোলিজাদেহ আরও উল্লেখ করেন, রাজধানী তেহরানে খামেনির এই বিদায় অনুষ্ঠানটি টানা অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হবে। ইরানের এই সর্বোচ্চ নেতার শেষ জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন।