নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৬:৫৫
তেহরানে হামলায় ‘অনেক’ সামরিক নেতা নিহত: ট্রাম্প
ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলায় দেশটির ‘অনেক’ সামরিক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের বহু সামরিক নেতা, যারা দেশকে ভুল ও অবিবেচকভাবে নেতৃত্ব দিয়েছেন, এই বিশাল হামলায় নিহত হয়েছেন—আরও অনেক কিছু ধ্বংস হয়েছে।’
পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে রাতের আকাশে বিস্ফোরণে একটি শহরের স্কাইলাইন আলোকিত হতে দেখা যায়। তবে এই সামরিক অভিযানটি ঠিক কখন ঘটেছে, তা তিনি উল্লেখ করেননি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে পালটা ল্টা আক্রমণ শুরু হলে সংঘাতটি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে।
তথ্যসূত্র: আল আরাবিয়া