নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ সকাল ১০:৫১:২৪
ইরানে এক হাজারের উপর বেসামরিক নাগরিক নিহত
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন । নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে।
৩ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক
ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। বিবৃতিতে বলা হয়েছে,
২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন
ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক
এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।
ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ
করে হারানা বলেছে, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।