নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:০৭
লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২
লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছে বলে জানা গেছে।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হিজবুল্লাহ কমান্ডারসহ ১২ জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন।
লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানায়, দেশটির পূর্বে বেকা উপত্যকায় বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৫ জনেরও বেশি আহত হন। আহতদের ওই এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর একজন কমান্ডার রয়েছেন।
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটকমিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
শুক্রবার লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েহ শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুইজন নিহত হন।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের জবাবে ‘হামাসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।