নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৩:০৮:২৭
১৬ বছর বয়সীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন
বাংলাদেশের যে সকল নাগরিকের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর পাঁচ ধারার আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।