শাফি উদ্দিন আহমদ/শাহরিয়র ইকবাল সুমন, আন্তালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৫:২৪
ছবি: সনজীব চক্রবর্তী
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তুলে ধরাসহ গ্রীন ইকোনমি, গ্রীন এনার্জি'র জন্য সোলার এনার্জি ও নদী খননসহ ইতিমধ্যে যেসব কর্মসূচির উদ্যোগের বিষয়গুলো 'ওয়ার্ল্ড জলবায়ু' ফোরামে তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তরস্কের আন্তালিয়া জলবায়ু সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঋন নয়, জলবায়ু ক্ষতির প্রভাব মেটাতে বাংলাদেশ জলবায়ু তহবিলের অনুদান চায়। এ বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চ পর্যায়ের বৈঠকে তুলে ধরবেন।
এছাড়াও তিনি আরও জানান,আজকে বিশ্ব নেতাদের বক্তব্য শেষে চীনের উপ রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্র প্রধানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। পাশাপাশি, তুরস্কের ফার্স্ট লেডির সাথে প্রধানমন্ত্রী এবং জোবায়দা রহমান বৈঠক করবেন।