নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ১১:২১:২৭
বাধ্যতামূলক অবসরে ‘রাতের ভোটের’ ৩২ ডিসি
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রশাসনের কতিপয় কর্মকর্তা বিশেষ ভূমিকা রেখেছেন এমন অভিযোগ আছে। এই অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরি থেকে দেওয়া হয়েছে অবসর।
এবার ওই নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্বে থাকা যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অবসরে পাঠাল সরকার।
সোমবার (২৭ জুলাই) রাতের ভোটের ডিসিখ্যাত ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরের কথা জানানো হয়েছে। তারা সবাই এখন যুগ্ম সচিব হিসেবে কর্মরত আছেন।