নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:০৭
দুই ঘণ্টা পর ফের চালু মিরপুরের তিন মেট্রো স্টেশন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে আজ রোববার (১ নভেম্বর) ফের রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এসময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
মিরপুর-১০ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। গাড়িটি আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া দেয় শ্রমিকরা।
এসব ঘটনায় তিনটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে এখন সেগুলো চালু হয়েছে। মিরপুর-১১ মেট্রোস্টেশনের কন্ট্রোল অপারেটর মেহেদী হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের যাত্রী সেবা চালু হয়েছে। মিরপুর-১১ থেকে মিরপুর-১০ এর যান চলাচলও স্বাভাবিক হয়েছে।