নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৯:১৩
খামেনির স্মরণে ঢাকার ইরান কালচারাল সেন্টারে খোলা হয়েছে শোকবই
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল সেন্টারে একটি শোকবই খোলা হয়েছে।
২ মার্চ সোমবার ইরান
দূতাবাসের কালচারাল সেন্টার এক বার্তায় এ তথ্য জানায়। শোক বইতে শোকবার্তা লিখে স্বাক্ষর
দানের জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা
থেকে বিকেল ৪টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার বন্ধ) এ শোকবইতে শোকবার্তা লিখতে ও স্বাক্ষর
করতে আহ্বান জানিয়েছে কালচারাল সেন্টার। ঠিকানা: বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরাতন
৩২), ধানমন্ডি, ঢাকা-১২০৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
যৌথ হামলায় খামেনির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ
বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।