নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ সকাল ১০:১২:০১
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বাংলাদেশ থেকে ১৩১ ফ্লাইট বাতিল
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
২ মার্চ সোমবার পর্যন্ত ১০৯ টি এবং আগামীকালের তালিকা
থাকা ২২টি সহ চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১ টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে,
যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি,
২ মার্চ ৪৬ টি এবং কাল ৩ মার্চের ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১ টি ফ্লাইট
বাতিল হয়েছে।
৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের
চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের
জারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই
ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।