স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১২:৩৮
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আইন,বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল৷
১৫ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন৷
তিনি বলেন, মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্যদের শপথ হবে৷ আমি ধারনা করছি খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ দিবেন৷ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন৷ এছাড়া বিকাল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে৷ আমার জানামতে এটা রাষ্ট্রপতি করবেন৷
কারা আমন্ত্রিত হবেন এই বিষয় সেই বিষয় মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নিবেন৷ আমার জানামতে এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে৷ সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে৷
উপদেষ্টা বলেন, দক্ষিণ প্লাজায় শপথের বিষয়ে বিএনপিই অভিপ্রায় ব্যক্ত করেছিল৷ আমার ধারণা এই সংসদটা একটু ভিন্ন৷ ছাত্র-জনতার আত্নত্যাগ এবং এই গণঅভ্যুথান অনেক ত্যাগ, কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি৷
তিনি বলেন, এসব কারনে সংসদটি অন্য সব সংসদের চেয়ে ভিন্ন৷ এই সংসদ প্রাঙ্গনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে৷ এখানে জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান সেটাও এখানে আয়োজন করা হয়েছে৷ সুতরাং সংসদের দক্ষিণ প্লাজাটি বিভিন্ন কারনে আমাদের কাছে স্মরণীয়৷ এ সংসদের পাশেই বেগম খালেদা জিয়া এবং সবার প্রিয় আমাদের ওসমান হাদির জানাজা হয়েছিল৷
তিনি আরও বলেন, এটা বিভিন্ন ধরনের তাৎপর্যপূর্ণ৷ জুলাই গণঅভুর্ত্থানের যে ডকুমেন্টেশন সেটা প্রকাশের একটি জায়গা হিসেবেও দাঁড়িয়েছে৷